নির্জন স্বাক্ষর
শুরু হলো এই কলমচির পথচলা। এই ব্লগে আমার প্রকাশিত অপ্রকাশিত লেখার সন্ধান পাওয়া, নিজের ইচ্ছে অনিচ্ছে চোখে দেখা পৃথিবীর উত্থান পতন, জীবনের আলোকিত অনালোকিত অধ্যায় স্বাক্ষরিত হবে, স্বাক্ষরিত হবে কিছু ব্যক্তিগত কিছু অব্যক্তিগত সম্বল, যা আমার কাছে অমূল্য। বর্তমান সময় ও তার অন্তরাল, প্রকৃতি ও নগর, পতনোন্মুখ গ্রামজীবন, অব্যক্ত কাব্যিক অনুভূতি, সার্থকতা ও ব্যর্থতার সংজ্ঞা নিরূপণে সমাজভাবনা, পূর্বসূরীদের লেখায় আলোকপাতের কিছু অনুভবী প্রয়াস, ঘুরে বেড়ানোর নেশা, আত্ম অনুভব এবং গদ্য ও কবিতার আলোছায়ায় কিছু মৌলিক সৃষ্টি প্রকাশিত হবে। যদি কখনও, কোনও দিন কোনও আগ্রহী পাঠক এই ব্লগে উঁকি দিয়ে দেখেন তাহলেই বলা যাবে - একক বলে কিছু হয় না, সবটাই সামূহিক। - বিজয়া দেব
Comments
Post a Comment